Wednesday , 25 February 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা  পাচ্ছে  আমের মুকুল

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। চারদিকে বাতাসে ছড়াচ্ছে সুবাসিত ঘ্রাণ। আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।
জানাগেছে, উপজেলার বলগাড়ী,ওসমানপুর, গোপালপুর, ডুগডুগীহাট, রামপুরা, বুলাকীপুর, সিংড়া, ঘোড়াঘাট সদর ঘুরে দেখা যায়,বাণিজ্যিক ভাবে লাগানো ছোট বড় বাগানে ও ব্যক্তি উদ্যোগে লাগানো সারি সারি আম গাছে শোভা পাচ্ছে মুকুল।
সবচেয়ে বেশি বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান মুকুলের আভা।মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। এর মধ্যে ফজলি, রুপালি, গোপালভোগ জাতের আম অন্যতম। বর্তমানে গাছে গাছে সম্পূর্ণ ভাবে মুকুল ফুটেছে।
বুলাকিপুর ইউনিয়নের বাগান মালিক মোশারফ হোসেন ও মনিরুল ইসলাম বলেল আমি নিয়মিত ভাবে আমার বাগান গুলো দেখ ভাল করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। পোকা দমনে বালাইনাশক স্প্রে করেছি। সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করেছি। কারণ শুরু থেকে মুকুলের পরিচর্যা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জকমান জানান,গত বছরের চেয়ে এ বছরে আমের মুকুল বেশ ভাল ধরেছে,আবহাওয়া অনুকুলে থাকলে ছোট বড় ২৪৮ টি বাগানে প্রায় ৪ হাজার মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।গত বছর এ পরিমান বাগানে প্রায় ৩ হাজার ৬ শ মেট্রিক টন আমের ফলন হয়েছিল।
তিনি আরও জানান ম্যাংগো হপার পোকা আম গাছের মুকুলের কচি অংশের রস চুষে খেয়ে থাকে। এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় কীটনাশক স্প্রে করার পরামর্শসহ কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে চক্ষু হাসপাতালে মাইক্রোবাসের চাবি হস্তান্তর

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পীরগঞ্জে সম্প্রীতি মেলা

পুলিশের গুলিতে নিহত শিশু’র বাড়ীতে বিএনপি’র প্রতিনিধি দল

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ

বোদায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনের সাফল্যে উজ্জ্বল বাংলাদেশ——-হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী