Friday , 6 February 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে নির্বাচন ঘিরে বিজিবির টহল ও তদারকি কার্যক্রম জোরদার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি বাস, ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসসহ প্রায় দেড় শতাধিক যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৩ পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বারের (পিএসসি-এসি) নেতৃত্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার রানীগঞ্জ বাজারে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি।
এসময় বিজিবির সদস্যরা বিভিন্ন যানবাহন আটকিয়ে কাগজপত্র সহ মাদক, আগ্নেয়াস্ত্র ও নাশকতা সৃষ্টিতে ব্যবহার হতে পারে এমন কোন উপকরণ আছে কিনা তা দেখতে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেন ।
এবিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি-এসি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা ঠেকাতে মহাসড়কে টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ভোট কেন্দ্র আমরা ট্রাকিং করছি, যাতে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ না ঘটাতে করাতে পারে, জেলা প্রশাসকের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি, নির্বাচন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে নারী ও শিশুর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

ইউপি নির্বাচন হরিপুর ও রানীশংকৈলের ১১টি ইউনিয়নে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তেঁতুলিয়ায় দ্বিতীয়বার উচ্ছেদ অভিযানে যুবলীগ নেতার অবৈধ দখলকৃত জমি উদ্ধার

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত আইজিপি

পীরগঞ্জে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৭৯৫ জন কৃষক

দিনাজপুরে হারিয়ে যাচ্ছে কাউন চাষ

শেখ হাসিনার নেতৃত্বে এদশটাকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি—রমেশ চন্দ্র সেন এমপি

পীরগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন