Tuesday , 3 February 2026 | [bangla_date]

চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, মহসিন আলী প্রধান,

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
চিরকালের জন্য না পাড়ি দিলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বরেণ্য সংগঠক, রাজনীতিবিদ, সৎজন, জাতির সুর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান। তিনি একাধারে নিভৃতচারী প্রবল সাহসীশক্তির অধিকারী সৎ ও জনপ্রিয় রাজনীতিবিদ, সংগঠক, ২ বারের সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , সমাজসেবক ও দেশপ্রেমীক সূর্যসন্তান ছিলেন ।

৩রা ফেব্রুয়ারী রাত আনুমানিক পৌনে ২ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম মহসিন আলী প্রধানের আকষ্মিক মৃত্যুতে তেঁতুলিয়া – তথা পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক সাংগঠনিক ও রাজনৈতিক অঙ্গনের শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জাতির এই সূর্যসন্তান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের বাসিন্দা । ধাইজান গ্রামের মরহুম মোবারক হোসেন প্রধানের একমাত্র সন্তান ছিলেন মহসিন আলী প্রধান । ৮০ দশকে বিএপাস করে প্রথমে ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা শুরু করেন। এরপর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপদে নির্বাচিত হয়ে জনসেবা
শুরু করেন। এরপর শুরু হয় রাজনৈতিক জীবন। র্দীঘ ৩০ বছর ধরে দলের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্বভার গ্রহন করে দলের সাংগঠনিক শক্তি ও কাঠামোকে শক্ত করেছিলেন তার দৃঢ় নেতৃত্বে।
তেঁতুলিয়া উপজেলার জাতীয়তাবাদী দলের কঠিন সময়ে নেতাকর্মীদের কান্ডারি হয়ে র্দীঘদিন দায়িত্ব পালন করেছেন। দলের স্বপক্ষে যে কোন মিছিলে ও আন্দোলনে তিনিই ছিলেন সবার আগে।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু বলেন মহসিন আলী প্রধান , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি পদে র্দীঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। উনার দায়িত্ব পালন করাকালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং উনি বাংলাবান্ধা ইউনিয়নের ২ বারের সফল চেয়ারম্যান নির্বাচিত হন । যথেষ্ট সুনামধন্য একজন মানুষ ছিলেন। উনার রাজনীতির বর্নাঢ্য জীবনে উনি একজন সফল রাজনীতিবিদ ছিলেন। রাজনৈতিক জীবনে উনি বহু কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন । এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন । ব্যাক্তি হিসাবে উনি একজন ভাল মানুষ ছিলেন । উনার রাজনৈতিক জীবনে আমি র্দীঘদিন রাজনীতি করেছি, আল্লাহ যেন উনাকে বেহেস্তনসীব করে। আমাদের দল একজন ভাল নিষ্ঠা সৎ এবং আদর্শ কর্মী হারালেন। এই শূন্যতা পুরণ হবার নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনাকে সারাজীবন স্মরন করবে ইনশা আল্লাহ। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মঙ্গলবার বিকাল ০৩ টায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় জর্জকোর্টের পিপি এ্যাড আদম সুফি, পঞ্চগড় জেলা বিএনপির আহব্বায়ক, জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামী আমীর ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, সহকারী কমিশনার (ভুমি) তেতুলিয়া, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশ নেয়। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মরহুমের পুত্র সন্তান তানভীর আলম প্রধান, অ্যাটর্নী জেনারেল হাইকোর্ট

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায়

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীর জরিমানা

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !

পীরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন–সভাপতি- প্যারিস, সাধারণ সম্পাদক–নাজমা,

কৃষি কর্মকর্তাদের আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ

বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান