Saturday , 7 February 2026 | [bangla_date]

চিরিরবন্দরে কোচের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে নৈশ কোচের ধাক্কায় বাঁধন মালি নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড় এলাকায় আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটেছে। নিহত বাঁধন মালি (৭) উপজেলার আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড় এলাকার সুশান্ত মালির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশমাইল-সৈয়দপুর মহাসড়ক সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে বাঁধন মালি মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহি নৈশকোচের সামনে পড়ে যায়। এসময় কোচের ধাক্কায় শিশু বাঁধন মালি গুরুতর আহত হয়। গুরুতর আহত বাঁধন মালিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়পাশে শ’ শ’ যানবাহন আটকা পড়ে। ফলে দূরপাল্লারসহ মহাসড়কে চলাচলরত যাত্রীদের চরম বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হন।
এসংবাদ পেয়ে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে দীর্ঘ ৩ ঘন্টা পর জনতা অবরোধ প্রত্যাহার করে নেন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবারের পক্ষ হতে একটি মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের করা হলে ঘাতক বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

হাবিপ্রবির তাজউদ্দীন আহমেদ হলে দৃষ্টিনন্দন রিডিং রুম, নামাজ ঘর ও গেস্ট রুম উদ্বোধন

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাদ্রাসাছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ

মাদ্রাসাছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

পীরগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারীতে এক প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার পরে গিয়েও পাওয়া যায়নি ৫ শিক্ষককে

হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান