Sunday , 22 February 2026 | [bangla_date]

চিরিরবন্দরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মতবিনিময়

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী নিজ নিজ দপ্তরের কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা। সভায় উপজেলার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমেরর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে এক কারখানা মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম । গাছটি দেখার জন্য মানুষের ভিড়

বীরগঞ্জে স্মার্টফোন না পয়ে কিশোরের আত্নহত্যা

জেলা প্রাণিসম্পদ দপ্তরের নানা আয়োজনে পালিত বিশ্ব ডিম দিবস

আটোয়ারীতে এনজিও এমকেপি’র আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন

রাণীশংকৈলে মসজিদে বেড়েছে চুরি- প্রশাসন বলছেন আমরা কি মসজিদ পাহাড়া দেবো ?

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের  প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আটোয়ারীতে পরকীয়া করতে গিয়ে স্বামীর হাতে স্ত্রী আটক

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই