Sunday , 8 February 2026 | [bangla_date]

চিরিরবন্দরে বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহীর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি শনিবার আনুমানিক বিকাল সাড়ে ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সন্নিকটে ১৩ মাইল নামক স্থানে ঘটেছে। নিহত রফিকুল ইসলাম (৫০) পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর গ্রামের কচুয়াপাড়ার শমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসের সাথে আমবাড়ীগামী একটি রিকশা ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত রফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রফিকুল ইসলাম রাত পৌঁণে ৮টায় মৃত্যুবরণ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ

আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা উদ্বোধন

বাংলাদেশকে সেভাবেই গড়তে চাই, যেভাবে দেশের মানুষ দেখতে চায় -উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর মায়ের দাফন সম্পন্ন

পীরগঞ্জে শ্মশান ঘাট দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

কাহারোলে ভরাট হয়ে যাওয়া পুরাতন পানি নিষ্কাশনের ড্রেন পুর্ননির্মাণ কাজ শুরু

পীরগঞ্জে অবৈধ ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত