Sunday , 22 February 2026 | [bangla_date]

চিরিরবন্দরে মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিরিরবন্দরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। গত শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শনিবার সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
এছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, হাইওয়ে থানা, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহিদদের স্মরণে নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, কর্মকর্তাদের মতবিনিময়, আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উগ্রবাদীদের রুখে দিতেসবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা

শিক্ষক বাতায়নে দেশসেরা কন্টেন্ট নির্মাতা বীরগঞ্জের সুলতানা রাজিয়া

বীরগঞ্জে খরায় ঝরে পড়ছে লিচুর গুটি, ফলনে বিপর্যয়ের শঙ্কা

তৌহিদী জনতার সংবাদ সম্মেলন জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে

স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বীরগঞ্জের শিক্ষার্থীরা

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

খানসামা উপজেলা সমবায় কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগায়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী