Saturday , 28 February 2026 | [bangla_date]

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী বাজারের অদূরে অজ্ঞাতনামা বাসের চাকায় পিষ্ট হয়ে রাকিব হোসেন এক ব্যক্তির ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের অদূরে তৈইপাড়া নামক স্থানে দিনাজপুর-রংপুর মহাসড়কে ঘটেছে। নিহত রাকিব হোসেন (২৭) ঠাকুরগাঁওয়ের হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং আরএফএল কোম্পানির এসআর ছিলেন।
দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঠাকুরঁগাও থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন রাকিব হোসেন। এসময় বিপরীতদিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিব হোসেন মারা যায়। এঘটনায় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদেরসহ মহাসড়কে চলাচলরতদের চরম ভোগান্তি পোহাতে হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইএসডিও প্রকল্প অফিসে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

রাসেলস ভাইপারের অস্থিতে দিনাজপুরেও আতংক বেড়েছে

মেয়াদউত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান

ঠাকুরগাঁও রুহিয়া আজাদ মেলার উদ্বোধন

দিনাজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা এক বছরে যৌতুকের জন্য নির্যাতিত মামলা হয়েছে-২৭৬টি

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের  পরিবারের সাথে সাক্ষাৎ

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ

বীরগঞ্জে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

গোবিন্দ-শীব মন্দিরের সপ্তমী বাসন্তি পূজা পরিদর্শনে স্বরূপ বকসী বাচ্চু কোনো অপশক্তি ভ‚মিদস্যু কর্তৃক দেবোত্ত সম্পত্তি গ্রাস করতে দেওয়া হবে না