Tuesday , 10 February 2026 | [bangla_date]

জনতা ব্যাংক বাহাদুর বাজার শাখার নতুন ভবনে কার্যক্রম শুরু

দিনাজপুরে জনতা ব্যাংক পিএলসি বাহাদুর বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন ভবনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ব্যাংকটি বাহাদুর বাজার উত্তরা মার্কেট থেকে ঠিকানা পরিবর্তন করে স্টেশন রোড গুলশান ট্রেড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এখন থেকে গ্রাহকদেরকে নতুন ঠিকানায় লেনদেন করার জন্য বলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরী। তিনি নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন এবং বলেন, জনতা ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন এবং কর্পোরেট ব্রাঞ্চের এজিএম আল-মামুন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ গালাম মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, জনতা ব্যাংক দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সাধারণ মানুষের কাছে সহজলভ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা আরামদায়ক পরিবেশে সেবা নিতে পারবেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক কার্যক্রমে গতি আসবে।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জনতা ব্যাংকের নতুন ভবন উদ্বোধনকে দিনাজপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
জনতা ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ভবনে আধুনিক ব্যাংকিং সুবিধা, ডিজিটাল সেবা এবং গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে দিনাজপুর অঞ্চলের গ্রাহকরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এনটিভি এর ২৩তম বর্ষে পদার্পনে কেক কাটা ও আলোচনা সভা

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !

হাকিমপুরে ভুর্তুকি মূল্যে কৃষক পেল হারভেস্টার মেশিন

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর সম্ভাবনার দাঁড় খুলতে শুরু করেছে

পঞ্চগড়ে পাটখড়ির জন্য জাগ দেয়া পাট থেকে বিনামূল্যে আঁশ ছড়াতে ব্যস্ত দরিদ্র মানুষরা

দিনাজপুর জোনাল ও বিরামপুরে সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

“শীতার্ত বৃদ্ধার চোখে উষ্ণ আনন্দ”

খানসামায় ব্যবসায়ীকে মারধর ও দোকান লুট:থানায় অভিযোগ

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

দিনাজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত