Monday , 23 February 2026 | [bangla_date]

জনবল সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স

কাহারোল প্রতিনিধি ॥ প্রয়োজনীয় জনবল ছাড়াই ৩১শয্যা বিশিষ্ট কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নতি করা হয়েছে ৫০শয্যায়। অবকাঠামোগত সুবিধা থাকলেও চিকিৎসকসহ জনবল সংকটে রোগীরা কাংখিত সেবা না পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে রোগী ও স্বজনরা ছুটছে।
রোগীর চাপে চিকিৎসা সেব দিতে হিমসীম খাচ্ছে চিকিৎসকরা। গড়ে দৈনিক জরুরী ও বহির বিভাগে ৩০০ থেকে ৩৫০জন রোগী সেবা নিতে আসেন। প্রতিদিন রোগী ভর্তি হয়ে থাকেন ৩৫ থেকে ৪০জন। পাশাপাশি দৈনিক কমপক্ষে ৩জন অন্তঃসত্তা নারীর স্বাভাবিক সন্তান প্রসব করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,অ্যানেস্থিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় সিজার হচ্ছে না হাসপাতালে এবং সার্জন না থাকায় ছোট অপারেশনও করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রে,অন্তসত্তা নারীদের অস্ত্র-পাচারসহ যাবতীয় প্যাথলোজিকাল পরীক্ষা নিরিক্ষা সুবিধা থাকলেও জনবল নেই। পরিচ্ছন্নতা কর্মীসহ চতুর্থ শ্রেনীর কর্মচারী নেই বলেই চলে। জনবল কাঠামো অনুযায়ী ১৬জন চিকিৎসক প্রয়োজন হলেও ১৯ফেব্রুয়ারী ৬জন চিকিৎসক আসায় মোট চিকিৎসক হলো ৮জন। গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে সার্জারি, মেডিসিন ও গাইনিতে কোন বিশেষজ্ঞ নেই।
এ ব্যাপারে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জনবল সমস্যার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ৬জন চিকিৎসক জয়েন্ট করেছেন এবং রবিবার/সোমবার হাসপাতালের কাজ শুরু করবেন। এতে কিছুটা রোগীদের সেবা দিতে সহজ হবে।
উল্লেখ্য, কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১শয্যাতে চিকিৎসক-কর্মচারী সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছিল। এমন পরিস্থিতির মধ্যে ২০২১সালে প্রয়োজনীয় জনবল ও সুযোগ সুবিধা ছাড়াই হাসপাতালটি ৫০শয্যায় উন্নতি করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ব্যান্ড শিল্পীসহ সকল শিল্পীবৃন্দের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের অপসারণসহ ৭ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জ মোড়ে সীড ব্যবসায়ীর চুরি যাওয়া স্যালোমেশিন উদ্ধার

আমদানির পরও চালের দাম দিনাজপুরে কমছেই না

পীরগঞ্জে ৩০ জনের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

পীরগঞ্জে ৩০ জনের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

বিরলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

উৎসবমুখর পরিবেশে শতবর্ষী প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ