Thursday , 19 February 2026 | [bangla_date]

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃটেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (ঘধঃরড়হধষরংঃ ওঈঞ ঋড়ৎঁস)-এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের কৃতি সন্তান প্রকৌশলী রোকমুনুর জামান রনি। তাকে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত রবিবার বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. এ কে এম ওয়াহিদুজ্জামান সাক্ষরিত বিএনপির অফিসিয়াল প্যাডে কমিটির তালিকা প্রকাশিত হয় এতে বলা হয় নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করে সংগঠনটিকে একটি স্থায়ী ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোয় রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
আইসিটি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের কারণে রোকমুনুর জামান রনিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। স্থানীয়ভাবে তিনি একজন মেধাবী ও কর্মঠ তরুণ সংগঠক হিসেবে পরিচিত। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি, তরুণদের প্রযুক্তিমুখী প্রশিক্ষণ এবং ডিজিটাল উদ্ভাবন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা রয়েছে। নবগঠিত কমিটিতে প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি এবং রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের শতগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

চিরিরবন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোম-র‌্যাবিস ভ্যাকসিন প্রদান

বীরগঞ্জে সরকারি রাস্তায় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ৩০টি পরিবারের দুর্ভোগ

বিরলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

কাহারোলে জামায়াতেইসলামীওলামাবিভাগেরআলোচনাসভাঅনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন — সুদাম সরকার ।

পীরগঞ্জে গনকবর সংরক্ষন কাজের উদ্বোধন

বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !