Wednesday , 25 February 2026 | [bangla_date]

জুনিয়র বৃত্তিতে দেশসেরা চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল । সেরাদের সেরা ফলাফল অর্জন করেছে স্কুলটি। এ স্কুল থেকে এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং ৮৪ জনই বৃত্তি লাভ করেছে। এরমধ্যে ৬৮ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী।
প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ¦ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন-শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথভাবে সমন্বয়ের ফলে এ ফলাফল অর্জিত হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরাও যথেষ্ট আন্তরিক। সকলের আন্তরিকতা, দায়বদ্ধতা ও অধ্যবসায়ের ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ফলাফল ভাল করছে।
এছাড়াও আমেনা বাকি রেসি. মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারণ গ্রেডে, মেহের হোসেন রেসি. মডেল স্কুল থেকে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১ জন ট্যালেন্টপুল ৭ জন সাধারণ গ্রেডে, সিটি রেসি. মডেল স্কুল থেকে ১১০ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩ জন ট্যালেন্টপুল ও ২৫ জন সাধারণ গ্রেডে এবং সানলাইট স্কুল থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের মধ্যে এটি সেরা সাফল্য। বিভিন্ন শিক্ষাবোর্ডেও এ ধরনের শতভাগ বৃত্তি ও এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ট্যালেন্টপুল বৃত্তির সংবাদ এখনও জানা যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্কুল ক্রিকেটে শিরোপাজয়ীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর শহর জামায়াতের আমীর সালেহীন ও রাসেল সেক্রেটারি নির্বাচিত

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

রাণীশংকৈল জাতীয় কৃষক সমিতির দিনব্যাপী কর্মশালা

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারে প্রানিসম্পদের উদ্যগে বকনা বিতরন

ফুলবাড়ীতে সূর্য্য পূজা (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলায় পরিনত

ফুলবাড়ীতে নালা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

বীরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস