Thursday , 5 February 2026 | [bangla_date]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বিজিবি -পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

পঞ্চগড় প্রতিনিধি
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শংকামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। আসন্ন দেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অস্থায়ী বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিজিবির রিজিওন কমান্ডার, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সামান্য ও দায়িত্ব বন্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি আরও বলেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশের ৩শটি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, পঞ্চগড় জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এবং সীমান্ত এলাকা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরেছে,প্রাণোচ্ছল প্রতিটি শিক্ষাঙ্গন

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

আ’লীগ ও যুবলীগের প্রার্থীর দৌড় ঝাঁপ, কে হবেন জেলা পরিষদের সদস্য !

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২

রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব

দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন ও রচণা লিখন প্রতিযোগিতা

ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলায় জমজমাট ঘোড়ার হাট

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা