Saturday , 14 February 2026 | [bangla_date]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- দিনাজপুর-২ (বিরল-বোচগঞ্জ) আসনে জামানত হারালেন যারা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে প্রার্থী হয়ে এবার অনেকে জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন। তিনি তার লাঙ্গল প্রতীক-এ ৪ হাজার ৬১৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ জামানত হারিয়েছেন, তার রিক্সা প্রতীক-এ ১ হাজার ৪৪ ভোট পেয়ে। বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ মোকারম হোসেন তার হারিকেন প্রতীক-এ ৪৫৩ টি ভোট পেয়ে জামানত হারিয়েছে। ইসলাীম আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ জামানত হারিয়েছেন তার হাত পাখা প্রতীক-এ ১ হাজার ৪৯ টি ভোট পেয়ে। বিএনপি’র বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থী (স্বতন্ত্র) আ,ন,ম বজলুর রশীদ কালু তার মোটরসাইকেল প্রতীক-এ ভোট পেয়েছেন-১৫ হাজার ৫৩৮ টি। তিনিও তার জামানত হারিয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন তার জাহাজ প্রতীক-এ ৩ হাজার ৮৩৯টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এ আসনটিতে এবারে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। সরকারি অনুযায়ী জামানত ফিরে পেতে মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট প্রাপ্তের বিধান রয়েছে। সে অনুযায়ী ভোট না পাওয়ায় তারা তাদের জামানত হারিয়েছেন।
এ আসনে এবার বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম তার দাড়িপাল্লা প্রতীক-এ ভোট পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ৬৯৩ টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তাদের ন্যায্য মূল্য পেতে ও খামারীদর উৎপাদিত পণ্যের মূল্য পেতে দুধ, ডিম ও মুরগী বিক্রী।

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

হরিপুরে সেচ পাম্পের বিদ্যুৎশকে ১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী ও বিএনপি জোটের নৈরাজ্যের প্রতিবাদে আটোয়ারী আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে  ৪টি উপজেলায় বেসরকারী  ফলাফলে বিজয়ী হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে ৪টি উপজেলায় বেসরকারী ফলাফলে বিজয়ী হলেন যারা

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান লিটনের নির্বাচনী তৎপরতা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

আমি নিজের প্রতি সবসময় একটু স্বার্থপর ——–রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ