Thursday , 26 February 2026 | [bangla_date]

দক্ষিণ লালবাগ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগ জামে মসজিদের তিন তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মত কোন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি সংসদ সদস্য হওয়ার পর প্রথমেই আল্লাহর ঘর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে থেকে যেন জনগণের সেবা করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মসজিদের সার্বিক কল্যাণে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ লালবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মুনসেফ আলী।
অনুষ্ঠানে দক্ষিণ লালবাগ জামে মসজিদ কমিটির সভাপতি-২ মোঃ আজহারুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক মোঃ মকসেদুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক শাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ গোলাম সোস্তফা খোকন, সহ কোষাধাক্ষ মোঃ শাহিনুর আলম শাহিন, দপ্তর সম্পাদক মামা সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সাবেক টিটিই মোঃ আজিজুল হক, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ রাজা, বিশিষ্ট সমাজসেবক বাবু চৌধুরীসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় পার্টির কমির্টি গঠন

রাণীশংকৈল আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জের আদিবাসী পরিবারগুলোর দাবী হারানো পৈত্রিক জমি ও বসতভিটা ফিরে পেতে চাই

ঠাকুরগায়ে কালবৈশাখী ঝড় কেড়ে নিল কৃষকের স্বপ্ন

ভিজিডি তালিকায় অনিয়ম ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করায় ইউএনও’র অপসারণের দাবিতে খানসামা ইউপি সদস্য ঐক্য ফোরামের মানববন্ধন

আটোয়ারীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

হিলি স্থলবন্দরে বেড়েছে রপ্তানি

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার !

ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ