Wednesday , 4 February 2026 | [bangla_date]

দল থেকে বহিস্কার হয়ে মিষ্টি মুখ করলেন বিএনপি নেতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি॥ দল থেকে বহিস্কারের খবর পেয়ে নিজে মিষ্টি মুখ করলেন দিনাজপুরের এক বহিস্কৃত বিএনপি নেতা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুল কে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এই খবরে ওইদিন সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে কয়েকজন কে সাথে নিয়ে মিষ্টিমুখ করছেন বহিস্কৃত বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুল এবং অন্যদেরকেও বিতরণ করা হচ্ছে। ভিডিওটি মুহুর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু।
দলীয় সূত্র জানায়, বিএনপির মনোনীত প্রার্থী ও দলীয় প্রতীক ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল।
তবে সংগঠন বিরোধী অভিযোগ অস্বীকার করে শাহাদৎ আলী সাহাজুল বলেন, “আমাকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কেউ আহ্বান জানায়নি। সে কারণে আমি বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি। সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করিনি।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপি কৃষ্ণ রায় সভাপতি, নবাব সেলিম কে সম্পাদক করে “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট”-এর উপজেলা কমিটি গঠন।

বীরগঞ্জে ৩ শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পাটুয়াপাড়া জাগরনী ক্লাব বিজয়ী

যৌতুক না পেয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

বোচাগঞ্জে আন্তঃজেলা সক্রিয় ৯ জন গরু চোর চোরাই গরুসহ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার চিত্র পাল্টে দিলেন- ওসি রানা

রানা প্লাজা ট্রাজেডির ৮ বছর.. কেমন আছেন রাণীশংকৈলের স্বজনহারা তিন পরিবার !

রাণীশংকৈলে মাঘের বৃষ্টি ও ঝড়ে সরিষায় নুয়ে পড়ল কৃষকের স্বপ্ন