Saturday , 7 February 2026 | [bangla_date]

দশমাইল এলাকাকে বানিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে – জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মতিউর রহমান বলেছেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত। ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। এই দশমাইলকে একটি ব্যবসায়ীক বা বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে একটি ইপিজেড করে ২০ থেকে ৩০ হাজার লোকের কর্সংস্থান সৃষ্টি হবে এবং কাহারোলকে পৌরসভা ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাসহ নানা প্রতিশ্রুতি দেন। তিনি গত শুক্রবার(৬ ফেব্রুয়ারি’২৬) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দশমাইল মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার সুন্দরপুর ইউনিয়ন শাখা জামায়াত ও অঙ্গসংগঠনের আয়োজনে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত জনসভায় সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি এস.এম আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফয়সাল, বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় সহ জেলা-উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

দিনাজপুরে ২১ সদস্য বিশিষ্ট জেলা অপরাজিতা নেটওর্য়াকের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিরিরবন্দরে আদিবাসী নৈশপ্রহরী হত্যা ঘটনার রহস্য উদঘাটন, গ্রেফতার-২

বীরগঞ্জে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ একটি মরা গাছ নিয়ে জনসাধারণের ভোগান্তি

হলি ল্যান্ড কলেজ দিনাজপুরের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপন

রাণীশংকৈলে নৈশকোচ বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেনসিডিলসহ গ্রেপ্তার

বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ