Sunday , 8 February 2026 | [bangla_date]

দিনাজপুরে গণিত উৎসব ‘শিশুদের মানসিকভাবে সুস্থ রাখতে গণিতের চর্চা বাড়ানো দরকার’

শীতের সকালেই দেখা দিয়েছে ঝলমলে রৌদ্দুর। এরইমধ্যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আসতে শুরু করেছে খুদে শিক্ষার্থী। তাদের চোখেমুখে উচ্ছ্বাস। কেউ কেউ বাস-মাইক্রোবাস নিয়ে আসছে পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে। কেউ আসছে জয়পুরহাট থেকে। অনেকের সাথে অভিভাবক হিসেবে মা-বা ও শিক্ষকরা এসেছেন।
শনিবার সকালে দিনাজপুর আঞ্চলিক গণিত উৎসবে গণিত জয়ের স্বপ্ন নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে খুদে শিক্ষার্থীদের এমন জমায়েত। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০২৬ এর দিনাজপুর আঞ্চলিক পর্ব। উৎসবের ২৪তম আয়োজনে রংপুর বিভাগের ৩টি জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা থেকে পাঁচ শতাধিক খুদে গণিতবিদ অংশ নিয়েছে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের দিনাজপুর শাখার উপ-ব্যবস্থাপক মোস্তফা হেলাল এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মন্ডল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শিলাদিত্য শীল, দিনাজপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক শাহজাহান সাজু, প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা সাব্বির হাসান, বন্ধুসভার দিনাজপুর ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন।
আয়োজকরা জানান, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। দিনাজপুর আঞ্চলিক পর্বে প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি- এই ৪ ক্যাটাগরিতে প্রায় প্রায় এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিলো। অনলাইন বাছাইয়ের মাধ্যমে ৬৫৪জন শিক্ষার্থীকে আঞ্চলিক পর্বে ডাকা হয়। শনিবার মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়েছে ৫১২জন পরীক্ষার্থী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

অপহরণের তিনদিন পর এক ব্যক্তি ঠাকুরগাঁওয়ে উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আর শীতের প্রকোপ বেড়েছে জনজীবন বিপন্ন

বিরলে বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিএনপি’র রাজনৈতিক আদর্শ লাশ বিহীন কবর জিয়ারতের মত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিএনপি’র রাজনৈতিক আদর্শ লাশ বিহীন কবর জিয়ারতের মত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চলছে গানে গানে প্রচারণা