“ইশারা ভাষার ব্যবহার,বাক-শ্রবন প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার” –এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৭ ফেব্রুয়ারী শনিবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি ও স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা সমাজ সেবা কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী ও সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রকুনুজ্জামান মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, রাজবাটি সরকারী শিশু পরিবারের উপতত্ববধায়ক মাহামুদা নুসরাত জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পনসরশীপ ও চাইন্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম বলেন, ওয়ার্ল্ড ভিশন মূলত শিশুদের নিয়ে কাজ করে। ইতি মধ্যে আমরা প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছি। আমরা বিশ^াস করি বৈষম্য নয়, সমতায় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আজমের সঞ্চালনায় মুক্ত আলোচনা করেন সিডিডির প্রকল্প অফিসার শৈলেন চন্দ্র রায়, দিনাজপুর বধির ইনিস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আক্তার, সিডিএর রির্সোস পার্সন অনামিকা পাণ্ডে, প্রতিবন্দী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহ নেওয়াজ ও অভিভাবক সিমা বেগম। বক্তারা বলেন ইশারা ভাষা ব্যবহারকারীদের ভাষাগত এবং সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ইশারা ভাষা কোনো দূর্বলতা নয়, বরং এটি একটি শৈল্পিক এবং সমৃদ্ধ মাধ্যম। ইশারা ভাষা ছাড়া বাক-শ্রবন প্রতিবন্ধী ব্যাক্তিদের মানবাধিকার রক্ষা করা অসম্ভব। সমস্ত অনুষ্ঠানটি ইশারা ভাষার মাধ্যমে তুলে ধরেন রাবেয়া বেগম।

















