Tuesday , 3 February 2026 | [bangla_date]

দিনাজপুরে নির্বাচনকালিন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

দিনাজপুরে নির্বাচনকালিন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনি দিনে অংশগ্রহণকারি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় পিআইবির উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারিদের হাতে সনদপত্র তুলে দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী।
দুই দিনব্যাপি প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে আলোচনা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, নির্বাচনি আইন লঙ্ঘন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদির মোকাবেলার গুরুত্ব, নির্বাচনি সাংবাদিকতা ও নৈতিকতা, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনেসকো’র প্রতিনিধি শাকিল এম ফায়সাল ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অন্ত মিলনের “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

পীরগঞ্জে যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন

বোদায় ‘সু-বোধের সন্ধানে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

ফুলবাড়ী প্রেসক্লাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

বীরগঞ্জে আমড়া বিক্রিতেই চলে শিশু মোসলেমের সংসার

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় এক ব্যাক্তি আটক

ঠাকুরগাঁওয়ে ৬ বছর ধরে শিকলবন্দী মিলনের জীবন, নিরুপায় পরিবার !

‘ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি