Saturday , 14 February 2026 | [bangla_date]

দিনাজপুরে নির্বাচন শেষে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ)আসনে নির্বাচনের পর সৌজন্যমূলক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করছেন বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
নির্বাচনে জয়লাভের পর তিনি পরাজিত জামায়ত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আফজালুল আনামের গ্রামের বাড়ীতে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে মিষ্টি মুখ করান। শুক্রবার রাতে বুনিয়াদপুরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় পরাজিত জামায়ত প্রার্থী নব নির্বাচিত বিএনপির প্রার্থী পিনাক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাচনের পর পারস্পরিক সন্মান, সৌহার্দ্য ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারা। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় নেতা কর্মীরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাত ইতিবাচক রাজনৈতিক চর্চাকে শক্তিশালী করে এবং সাধারন মানুষের মধ্যে ভাল বার্তা দেয়। উল্লেখ্য, নির্বাচনে ফল প্রকাশের পরপরই আফজালুল আনাম তার ফেসবুক পেইজে বিজয়ী প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে অভিনন্দন জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্তি সেবা ও পরামর্শ কেন্দ্র পরিদর্শন করেন- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

আসন্ন রমজান মাস চিন্তা করে খাদ্যদ্রব্যে ১০ শতাংশ ভ্যাট কমিয়েছেন শেখ হাসিনা – বাণিজ্যমন্ত্রী

সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জে মাটির দেওয়াল চাপায় এক নারীর মৃত্যু

রাণীশংকৈলে মহান মে দিবস পালিত

মাদকদ্রব্য সহ রাণীশংকৈল পুলিশের হাতে গ্রেফতার ১ জন !

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময়

রাণীশংকৈলে সমলয় প্রযুক্তি-তে চাষাবাদের উদ্বোধন করলেন ডিসি

নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় ইউপি চেয়ারম্যান,  মেম্বার ও শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা

নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা