Wednesday , 25 February 2026 | [bangla_date]

দিনাজপুরে সাধারণ মানুষের সেবা ও উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানিয়েছেন জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দিনাজপুর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার চাউলিয়াপট্টি ও রামনগর মোড়ে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, জনগণ তাকে ভোটের মাধ্যমে তিনবার মেয়র নির্বাচিত করেছিলেন এবং এবার সংসদে পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেন ও কালভার্ট নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে এলাকার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, তবে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে উন্নয়নের ধারা এগিয়ে নেওয়া হবে। তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক কাইয়ুমসহ অন্যান্য নেতাকর্মীরা।সভায় সভাপতিত্ব করেন আবেদ আলী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সরকারি নিবন্ধনকৃত এতিমখানা মাদ্রাসায় চেক বিতরণ

মিনিটে ২৫৮ বার দড়ি লাফিয়ে গিনেস বুকে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ রাসেল

রানির এলিজাবেথের মৃত্যুতে ১০ দিনের অনুষ্ঠান সূচি

ফুলবাড়ীতে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

দিনাজপুরে আইডিয়াল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিরলে ফার্মারস ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস

রাণীশংকৈলে ফুলকপির বাজারে ধস: কৃষকের মাথায় হাত

রাণীশংকৈলে ফুলকপির বাজারে ধস: কৃষকের মাথায় হাত

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

আত্রাই নদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে পুনরায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সুবল ঘোষকে সংবর্ধনা