Friday , 13 February 2026 | [bangla_date]

দিনাজপুরে সায়েন্স ফিকশন “রাজন্যা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে ৯ ফেব্রুয়ারি-২০২৬ জনপ্রিয় কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস- এর লেখা নতুন সায়েন্স ফিকশন “রাজন্যা” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দিনাজপুরের নিমনগর বালুবাড়িতে লেখকের বাসভবনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ি উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। এছাড়া গ্রীণ ভয়েস ও প্রথম আলো বন্ধুসভার দিনাজপুর জেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক পাঠক পাঠিকার উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে- প্রায় জনশূন্য পৃথিবীর একপ্রান্তে ছোট্ট সুখের নীড় বানিয়েছিল মৈনাক। সাথে সহধর্মিণী শারমিন। আর আছে পুরনো মডেলের রোবট চঞ্চল। ওদের ঘর আলোকিত করে এলো এক রাজকুমারী। রাজন্যা। পুরো পৃথিবীতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোনো জ্ঞান চর্চার স্থান। মৈনাক মেয়েকে শেখানোর দায়িত্ব নিল। নিজের অর্জিত সকল জ্ঞান উজাড় করে শেখাতে চাইল মেয়েকে। ঠিক তখনই যুদ্ধে চলে যেতে হলো ওকে। রাজন্যা কি পারবে প্রিয় বাবাকে ছেড়ে থাকতে? মৈনাক কি পারবে একমাত্র সন্তানের কাছে ফিরতে? কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস সায়েন্স ফিকশন লিখে লিখে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছেন। রাজন্যা নামক সায়েন্স ফিকশন উপন্যাসে বাবা-মেয়ের মর্মস্পর্শী ভালোবাসা আপনার মন ছুঁয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দেবীগঞ্জে অগ্নিকাÐে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

দেবীগঞ্জে অগ্নিকাÐে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প

বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন –হুইপ ইকবালুর রহিম

হাজী দানেশ বিশ্ববিদ্যালয় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ

রাণীশংকৈলে বীরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মার’পিট ঘটনায় এক শিক্ষকের মৃ’ত্যু

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেন পুলিশ সুপার_ মারুফত হাসান