Friday , 13 February 2026 | [bangla_date]

দিনাজপুরে সিথিতে লাল সিঁদুর দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যালঘুরা ভোট দেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যালঘু সম্প্রদায় ভোটারোরা ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে।
বৃহসপতিবার সকাল থেকে সারা দিন সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মহিলারা কপালে লাল টিপ ও মাথায় সিঁদুর দিয়ে ভোট দেয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন।
৯৫ বছর বয়সের সংখ্যালঘু বৃদ্ধা দিপালী কুন্ডু ভোট দিয়ে যেন নিজের আনন্দ প্রকাশ করেন ।
শহরে পাহাড়পুর মহল্লার মরহুম স্বপন কুমার দেবের স্ত্রী দিপালী কুন্ডু সাংবাদিকদের দেখেই বলে উঠলেন, বাবারা অনেকদিন পর ভোট দিলাম, খুব আনন্দ লাগছে। এবার আর ভয় ও বাধা নেই।
একই কেন্দ্রে নতুন প্রজন্মের ভোটার শোভারানী দেব (২৪) প্রথম বারের মত শান্তি পূর্ণ ভাবে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, খুব মজা লাগলো, এবার মনে হল আমি বাংলাদেশের নাগরিক। আমার দেশ সোনার বাংলাদেশ।
সদর উপজেলার গোপালগঞ্জ চেহেলগাজী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোঃ রকিকুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল থেকে সংখ্যালঘু ভোটারেরা ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। তাদেরমধ্যে কোন ভয় ভীতি পরিলক্ষিত করা যাচ্ছে না ।
চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ঝনটু চন্দ্র রায় বললেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিলাম। ইতিপূর্বে সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শণ করা হতো। কিন্তু এবার কোন ধরনের ভয় নেই।
ঝর্ণা রানী কর্মকার বললেন, দীর্ঘ ১৭ বছর পর বাধাহীন ভাবে এবং কোন প্রকার ভয়ভিতি ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়ে আসলাম নেই। সংখ্যালঘুরা এবার সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও প্রশাসনকে অভিনন্দন জানান। তারা বলেন, প্রতিটা ভোটেই যেন সেনাবাহিনী মাঠে থাকেন, তাহলে আমাদের ভয়ের কিছু থাকবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

ভাসমান পথ শিশুদের জন্য আনন্দ স্কুল

নিলাম বিজ্ঞপ্তি ।।পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

বীরগঞ্জে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এতিমখানার ২৩ জন ছাত্র

ঠাকুরগাঁওয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন

পঞ্চগড়ে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঝলমলে রোদেও সর্বনি¤œ তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮-৯ ডিগ্রিতে

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি লেখা সাইনবোর্ডে সয়লাব