Sunday , 22 February 2026 | [bangla_date]

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে মেধাবী খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে এসব খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবে বলেও প্রত্যাশা করেন তারা।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় দিশবন্ধী হাতিশাল ফাজিল মাদ্রাসা ২-০ সেটে নবাবগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন আব্দুল মোন্নাফ, কাওছার রেজভি, ইয়াকুব, রিয়াজুল, সাইদুল ও জমশেদসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকা ক্যাম্পেইন বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার নারী জরায়ুমূখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়

গণসংযোগে ব্যস্ত দিনাজপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ

শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে দিনাজপুরে ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি

গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

মোদি-মমতার জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

হাবিপ্রবিতে ডেঙ্গু সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক র‌্যালি ও প্রশিক্ষণ

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত মহান স্বাধীনতা দিবস

গানের গুণী মানুষ হৃদয় সৈকত ও নুশিন আদিবা

হাবিপ্রবির সাথে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লি.এর সমঝোতা স্মারক স্বাক্ষর