Friday , 13 February 2026 | [bangla_date]

দিনাজপুর শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শহীদ ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখর ছিল পুরো পরিবেশ।
পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাসিলাডাঙ্গা কলেজের অধ্যক্ষ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রইস উদ্দীন, মোঃ হযরত আলী ও আফসানা ইমু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার পরিচালক মোঃ সাইদুর রহমান, একাডেমির পরিচালক মোঃ নুরুজ্জামান এবং পরিচালক আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণা মুখার্জী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আস্থা, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে শহীদ ক্যাডেট স্কুল আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আরও সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যাবে। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

বিরলের সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

দিনাজপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিদিন আড়াই হাজারেরও বেশি প্রবাসীকর্মী দেশে ফিরছেন

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ  দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ব্যবসায়িদের সাথে পুলিশের সভা

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক