Wednesday , 4 February 2026 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যতই দিন ঘনিয়ে আসছে ততই দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে প্রচার-প্রচারণা জমে উঠেছে। ছয়জন প্রার্থী নির্বাচনী দৌড়ে থাকলেও ভোটের মূল লড়াই হবে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের মধ্যে, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের বড় একটি সূত্র।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম(ধানের শীষ প্রতীক), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান(দাঁড়িপাল্লা) প্রতীক,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শাহিনুর ইসলাম(লাঙ্গল) প্রতীক, ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী এডভোকেট চাঁন মিয়া(হাতপাখা) প্রতীক, জাকের পার্টি মনোনীত প্রার্থী রুঘুনাথ চন্দ্র রায়(গোলাপ ফুল) প্রতীক ও গণ অধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী মোঃ রিজুওয়ানুল হক ইসলাম(ট্রাক) প্রতীক নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা বেশ সরব থাকলেও মাঠে অন্যান্য দলের প্রার্থীদের ২/৪টি নির্বাচনি ব্যানার দেখা গেলেও গণসংযোগ বা সভা-সমাবেশ চোখে পড়ছে না।
প্রতীক বরাদ্দের পর থেকেই বিএনপি ও জামায়াত প্রার্থীর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনি এলাকা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে উভয় দলের প্রার্থী ও সমর্থকদের। এসময় নির্বাচনে জয় লাভ করলে এলাকার উন্নয়নে বিভিন্ন অবদান রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে এলাকার রাজনৈতিক সচেতন মহলের ধারণা, এ আসনে জামায়াত প্রার্থী মো. মতিউর রহমান এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিপরীতে বিএনপি প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম তিনিও প্রথম।

বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা। বিগত দিনে বিভিন্ন ক্ষেত্রে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন তিনি। ফলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তার পক্ষে। এদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান বলেন, নির্বাচনি মাঠে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। কাজেই আমি জয়ের ব্যাপারে আশাবাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বদলে গেছে প্রচারণার চেনা চিত্র। মাইকিং, পোস্টার আর দেয়াল লিখনের জায়গা দখল করেছে গান, শর্ট ভিডিও আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল মাঠ। পোস্টারবিহীন এই নির্বাচনে ভোটারদের কাছে পৌছাতে প্রার্থীরা নামছেন ডিজিটাল লড়াইয়ে। কেউ থিম সংয়ে, কেউ লাইভ ভিডিও আর ভাইরাল কনটেন্টে। ফলে ভোটের মাঠে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা, যেখানে সুর আর স্ক্রিনই হয়ে উঠেছে প্রধান অস্ত্র। জানা যায়, প্রথমবারের মতো নির্বাচন কমিশন পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্রার্থীদের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি,জাকের পার্টি এবং গণ-অধিকার পার্টির প্রার্থীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরব। লঞ্চ, জনসভা, প্রতিশ্রুতি, প্রচারণা ভিডিও-সবই এখন অনলাইনে।
গান, শর্ট ভিডিও আর সোশ্যাল মিডিয়া-এবারের নির্বাচনে সেগুলোই ভোটের প্রধান অস্ত্র।

এই আসনে বীরগঞ্জ ও কাহারোল ২টি উপজেলা ও একটি পৌরসভা ১৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই দিনাজপুর-১ আসন। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭শত ৪৩ জন ও হিজড়া ২ জন। পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৩১ জন ও মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ১০ জন। বীরগঞ্জ উপজেলায় ভোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৮শত ৫৩জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৩ শত ৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪শত ৯০ জন। হিজড়া ১ জন। কাহারোল উপজেলা ভোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৮ শত ৯০ জন। পুরুষ ৬৮ হাজার ৪ শত ৬৯ জন ও মহিলা ৬৮ হাজার ৪ শত ২০ জন। হিজড়া ১ জন। দুই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮ টি এর মধ্যে কাহারোল উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি এবং বীরগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্রে সংখ্যা ৮৫ টি।

উল্লেখ্য যে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ট্রাক প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৫১৬ পেয়ে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা (স্বতন্ত্র) বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ,লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাঙ্গল প্রতীকে শাহিনুর ইসলাম ৪৮৬, ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাতুড়ি প্রতীকে ৩৩৭ ও ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে পেয়ে ছিলেন ২৮৭ ভোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের সিদ্দিক চাকরির পিছনে না ছুটে ৩০ প্রজাতির ফল বাগানে তাক লাগালেন

বীরগঞ্জে এক মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ^ সংগীত দিবস পালিত

সেণ্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এর উদ্বোধন

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

আদালতের বাইরে ভুয়া ভুয়া শ্লোগান পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

দিনাজপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে জেলা প্রশাসক শাকিল আহমেদ

টয়লেটের ভাঙা দরজা বঙ্গবন্ধু ছবি দিয়ে ঢেকে রাখার ছবি ফেসবুকে পোস্ট করায় মামলা