Wednesday , 4 February 2026 | [bangla_date]

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ ও পথসভা

দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম ও নন্দনপুর এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় অংশ নেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ঘোড়াঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেংগ্রাম এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাকে আপনাদের সেবায় কাজ করার সুযোগ করে দিন। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থেকে কাজ করবো।
তিনি আরও বলেন,বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। এই দেশ ঐক্যের বাংলাদেশ, এই দেশ সম্প্রীতির বাংলাদেশ।
এছাড়াও তিনি ছয়ঘট্টি, কুন্দারণপুর ও বলাহার বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জামাইয়ের রহস্যনজক মৃত্যুর ঘটনায় বউ-শাশুড়ী গ্রেফতার

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবিতে পঞ্চগড়ে জাগপা ছাত্রলীগের মানববন্ধন

আটোয়ারীতে তথ্য মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে যৌতুক চাওয়ায় চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

আন্দোলনের নামে জনগনকে বিভান্ত করছে বিএনপি —হুইপ ইকবালুর রহিম