Thursday , 19 February 2026 | [bangla_date]

দিনাজপুর-৬ আসন থেকে ডা. জাহিদ হোসেনের মন্ত্রীত্ব গ্রহণ, এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের আমেজ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। মন্ত্রীসভার নতুন দায়িত্ব বণ্টনের পর থেকেই নির্বানী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা মনে করছেন, তাঁর মন্ত্রীত্ব লাভের মাধ্যমে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে। বিশেষ করে নারী ও শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা প্রত্যাশা করছেন।
দীর্ঘদিন পর এ আসন থেকে একজন মন্ত্রী দায়িত্ব পাওয়ায় অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে- এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথক বিবৃতিতে নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। দিনাজপুর-৬ আসনের জনগণের আশা, তাঁর নেতৃত্বে অঞ্চলটি উন্নয়ন ও সমৃদ্ধির ধারায় নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এ আসনের প্রথম মন্ত্রী হিসেবে এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে বাগবিতন্ডার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

আলোচিত জোড়া লাগানো জমজ মনি মুক্তা আজ ১৪ বছরে পা দিল

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈল মানবাধিকার রক্ষায় ওসি’র সাথে সিএসও সদস্যদের সংলাপ

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আহাচান

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আহাচান

হরিপুরে ভিজিএফ ও জিআরের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেণীর সরকারি কর্মচারীদের কর্মবিরতী পালন