Saturday , 7 February 2026 | [bangla_date]

দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে বিএনপি ছাড়া অন্য কোন দলের পক্ষে করা সম্ভব না – ধানের শীষ প্রার্থী মনজুরুল ইসলাম

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন- এই দেশকে ভঙ্গুর অর্থনীতিকে সামনে বেগবান ও মেরামত করতে একমাত্র বিএনপি ছাড়া অন্য কোন দলের পক্ষে করা সম্ভব না। আমি নির্বাচিত হলে আমার এলাকার মানুষ বট গাছের ছায়ায় থাকবেন। মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের ভাতার ব্যবস্থা করা হবে। অত্র কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো রাস্তা কাঁচা থাকবে না। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ব্যবস্থা করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধার মাধ্যমে চাকুরী হবে, টাকার বিনিময়ে চাকরি হতে দেওয়া হবে না। সাধারণ মানুষকে হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কাজের কোন স্থান দেওয়া হবে না। তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের পশ্চিম সাদীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে(তরকন্দা বাজারে) রসুলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপি’র অন্যতম সদস্য মো: আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ। জনসভাপটি সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পৌষের শীতে জবুথবু বীরগঞ্জে জনজীবন বিপর্যস্ত

বীরগঞ্জে রেকর্ড ছাড়িয়েছে আলুর দাম, অস্থিরতা পেঁয়াজের বাজারেও

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলে মামুন

কাহারোলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে বি.এন.পি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে নানা সংকট আর দুর্দিনে বন্ধ হয়ে যাচ্ছে হাসকিং চাতাল-মিল

আজ ভাষা সৈনিক মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই এর মৃত্যুবার্ষিকী

মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বোচাগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপননের কাজ চলছে

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ