Sunday , 22 February 2026 | [bangla_date]

নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন দিনাজপুর সদর আসনের এমপি

শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
শুক্রবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে কে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তার গাড়ীর সাথে নেতাকর্মীরা দিনাজপুরে আসার পথে পথে বিভিন্ন মানুষ এমপি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
এরপর দিনাজপুর প্রেসক্লাবে আসলে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। পরিকল্পনা মাফিক দিনাজপুর শহরকে একটি মডেল শহর হিসাবে তৈরি করার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে দিনাজপুরকে মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর চেম্বারের আয়োজনে সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময়

বোচাগঞ্জে হঠাৎ ঘূর্নী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নতুন করারোপ ছাড়াই ফুলবাড়ী পৌরসভার ১৯২ কোটি টাকার বাজেট ঘোষনা

বিয়েতে হ্যাট্রিক, তবুও তারুণ্যে লাবণ্যে এখনো দীপ্ত শ্রাবন্তী

শোক সংবাদ।। সাংবাদিক ও প্রধান শিক্ষক রেজুর দাফন সম্পন্ন

বীরগঞ্জে কলাচাষীর ১১৬ টি কলার পীর কর্তন করেছে দূবৃর্ত্তরা

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিশ্চিতে বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে

বীরগঞ্জে কাল্ব এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত