বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেতা কর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত সিক্ত হলেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম-কে স্বাগত জানাতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দর এলাকায় ভিড় করেন।
এ সময় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি মনজুরুল ইসলাম বলেন, ‘কে ভোট দিয়েছেন আর কে দেননি সেটা এখন বিবেচ্য নয়। আমি এখন সবার, সবাই এখন আমার। সকল দল, মত ও ধর্মের মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’
তিনি আরও বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।
এ সময় জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী,পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও মো. শরিফুল ইসলাম শিপলু ও যুগ্ম আহবায়ক সাজু ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ছাত্রদলের পৌর আহব্বায়ক সামিউল ইসলাম সবুজ,শাহরিয়ার শিপন, কৃষক দলের যুগ্ন আহবায়ক লাইছুর রহমান লিপু, মশিউর রহমান, কামরুল ইসলাম, সুলতান মাহমুদ মুকুল, রেজাউল করিম মনি, শরিফুল ইসলাম শিপলুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংসঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

















