Friday , 13 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী

পঞ্চগড় প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে জয় পেয়েছে বিএনপি। পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ১৫৫টি কেন্দ্র ও একটি পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ১৫৬টি কেন্দ্রে ধানের শীষের প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ভোটের ব্যবধান আট হাজার ১২০ ভোট। এই কেন্দ্রে প্রদত্ত ভোটারের শতকরা হার ছিল ৭৭.৪০%।
অপরদিকে পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিএনপির ফরহাদ হোসেন আজাদ। ১৩২টি কেন্দ্র ও একটি পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ১৩৩টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের সফিউল আলম (সফিউল্লাহ সুফি) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। ভোটের ব্যবধান ৪৫ হাজার ৭৮৮ ভোট। এই কেন্দ্রে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৭৭.১৯%।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটায়ারীত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষে দিনাজপুরে নেপালি যুবক

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসুচি ও উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

বীরগঞ্জে শিল্প গ্রাহকদের সহিত হলিডে স্টেগারিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জের জাবরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি !

পীরগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত