Monday , 16 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ের নির্বাচন মনিটরিং সেলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য নওশাদ জমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয় নিশ্চিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দলের বিজয় সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচন মনিটরিং সেলের দুই অগ্রনায়ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

বলরামপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু জোহা মোঃ মোসাদ্দেক হোসেন সরকার (জুয়েল মাষ্টার) এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ফাহিম মোর্শেদ তীব্রকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। নির্বাচনী আচরণ ও ফলাফল মনিটরিংয়ে তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা ধানের শীষের বিজয়কে আরও বেগবান করেছে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

একই সাথে পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সেইসাথে নির্বাচন মনিটরিং সেল এর দুই সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী দন্ডাদেশ

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

কবিতার ছোট কাগজ “কাব্যকথার” ৩য় বর্ষপূর্তিতে মোড়ক উন্মোচন, আলোচনা ও জাকিয়া তাবাসসুম জুঁই এমপিকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা, দপ্তরের চিঠিতেও ব্যবস্থা নিচ্ছে না সওজ

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে -আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি

নানা সমস্যায় জর্জরিত কাহারোল সরকারি কলেজ

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ