Wednesday , 4 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ের-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের উঠান বৈঠক

বোদা,পঞ্চগড় প্রতিনিধি ॥ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে পঞ্চগড়ের দুটি আসনে নির্বাচনী প্রচার প্রচারণা তত জমে উঠেছে। প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় এখন সরব পঞ্চগড়ের দুটি আসন। বিএনপি- জামায়াত সহ অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাক ডাকা ভোট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পঞ্চগড়ের দুইটি নির্বাচনী আসনে উঠান বৈঠক গণসংযোগ, পাড়ায় পাড়ায় সভা সমাবেশ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। জমে উঠেছে পঞ্চগড়ের দুইটি আসনে নির্বাচনী প্রচারণা। হাট- বাজার আড্ডাখানা,পাড়া মহল্লা সহ সর্বত্র এখন নির্বাচনী আলোচনা। ভোটাররাও খুঁজছেন যোগ্য প্রার্থী। পঞ্চগড়-২ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের বালাভীড় গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। একইদিন তিনি ওই ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক, এলাকায় গণসংযোগ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। প্রতিটি উঠান বৈঠকের শতশত নারী পুরুষ ও ভোটারা উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নের তার নির্বাচনী প্রচারণা এলাকায় বেশ সারা ফেলেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা আটক-৭

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবীতে এসএসসি পরীক্ষার্থী অনশন

মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে হরিপুরে দূর্গাপূজা শুরু

বাইক চলাচলে প্রস্তাবিত নীতিমালা সংশোধনের দাবীতে দিনাজপুরে বাইকারদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

ঐতিহ্য’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত-২, আহত-১

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১

ঠাকুরগাঁও –২ আসনে নৌকার মাঝি হতে চান আহসান উল্লাহ ফিলিপ ,

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর