Thursday , 26 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ে অসহায় রোগীর পাশে জামায়াতে ইসলামী

দেবীগঞ্জ থেকে ঘুরে বোদা(পঞ্চগড়)সংবাদদাতা:

পঞ্চগড়ের দেবীগঞ্জে মানবতার সেবায় অনন্য নজির স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামায়াত কর্মী দেলোয়ার হোসেনের মায়ের চিকিৎসার খরচ বহন করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। দেলোয়ারের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচের অভাবে পরিবারটি দুশ্চিন্তায় পড়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল বাসেত এবং পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া সরাসরি রোগীর বাড়িতে পৌঁছে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বেলাল হোসাইন ও অন্যান্য নেতাকর্মীরা। এবিষয়ে মাওলানা আব্দুল বাসেত সাংবাদিকদের বলেন, “আমরা জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নই, আমরা একটি মানবিক সেবা সংস্থাও বটে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে। দেলোয়ার আমাদের পরিবারের সদস্য, তার মা আমাদের সবার মা। তাই মায়ের সেবার অংশ হিসেবে আমরা এই সামান্য সহায়তা দিতে পেরে ধন্য। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীরা সবসময় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌরসভার দুইটি পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলে মেয়র আসলাম

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অবহেলা আর অযত্নে বিলুপ্তির পথে হরিপুরের রাজবাড়িটি

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেণ্ট যোসেফস স্কুলে প্রযুক্তি ও বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৯৭১ এ বাংলাদেশে গনহত্যা ও জেনেসাইট এর জাতিসংঘ স্বীকৃতির দাবীতে দিনাজপুরে ‘আমরা একাত্তরের’ সমাবেশ

পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মান’বব’ন্ধন

বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হরিপুরে মানববন্ধন

সুষ্ঠ নির্বাচনের দাবীতে শত শত নির্মাণ শ্রমিক বর্তমান অবৈধ কমিটির বিরুদ্ধে সাক্ষী দিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালকের নিকট

ভাই বোনের রক্ত দানে বেঁচে গেল মুমূর্ষু রোগীর প্রাণ