Sunday , 22 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ে ইসলামী সমাজের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ইসলামী সমাজের আয়োজনে রমযান মাসে পবিত্র আল কুরআন নাযিলের উদ্দেশ্য এবং এর আলোকে ঈমানদারগণের করণীয় বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা সদরের দক্ষিণ কাজীপাড়া জামে মসজিদে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবির। ইসলামী সমাজের রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মদ ইয়াছিন ও ডা. সোলায়মান কবীর।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী সমাজের আমীর বলেন, আল-কুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে আল-কুরআনের আইন-বিধানের ভিত্তিতে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর অনুসরণ ও অনুকরণে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও

বিরলে নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

হাবিপ্রবিতে সিনিয়র অফিসারদের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

হাকিমপুরে চার হোটেল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে প্রচার মাইক ভাঙচুর, কর্মীকে ছুরিকাঘাত

টেবিলে চড়ে দুই শিক্ষকের ঝগড়া,ফেইসবুকে ভাইরাল,উপজেলা জুড়ে সমালোচনা

সদরের উত্তর গোপালপুর দূর্গা পূজা মন্দির কমিটির উদ্যোগে মহানবমীতে ভোক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

বীরগঞ্জে জাতীয় পার্টির দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে

পঞ্চগড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন

পঞ্চগড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন