পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে চুরি হওয়া একটি অটোরিকসাসহ পেশাদার চোর বেলাল হোসেনকে (২৪) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বেংগুটারী এলাকা থেকে তাকে আটক করা হয়। বেলাল হোসেন বেংগুটারী গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের কাঁচামালের বাজার থেকে সাতমেরা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের সামসুল হকের অটোরিকসা চুরি হয়ে যায়। তাৎক্ষনিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই জেলা সদরের জগদল বাজারের পাশে একটি ব্রীজের পাশে পাথর বালুর সাইড থেকে অটোরিকসাটি উদ্ধার করা হয়। পরে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় পেশাদার চোর বেলাল হোসেনকে।
পঞ্চগড় সদর থানার এসআই তৈয়ব আলী সরকার জানান, আসামী বেলাল হোসেন অটো রিকসাাটি চুরি করে জগদল বাজারের পুরাতন অটো, ভ্যান মেরামত ও ক্রয় বিক্রয়ের দোকানে নিয়ে যায়। দোকানের মালিক সাদেকুল অটো রিকসাটি চোরাই সন্দেহ হওয়ায় তা কিনতে রাজি না হলে আসামী বেলাল হোসেন ও তার দুই সহযোগীসহ অটো রিক্সাটি নিয়ে চলে যায়। পরবর্তিত তারা অটোরিকসাটি জগদল বাজারের পশ্চিমে ব্রিজের পাশে একটি পাথর বালির সাইডে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী ও স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অটো রিকসাটি উদ্ধার পূর্বক ঘটনার সহিত জড়িত আসামী বেলাল হোসেনকে বেঙ্গুটারী এলাকা হইতে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে অটো রিকসা চুরির কথা স্বীকার করে এবং ঘটনার সহিত অজ্ঞাতনামা আরো দুইজন জড়িত আছে বলে জানায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, চুরির খবর পাওয়ামাত্র আমরা কাজ শুরু করি। দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া অটোরিকসা উদ্ধারসহ মূল আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করতে সমর্থ হই। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

















