Thursday , 26 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন নিয়ে রিইব’র অ্যাডভোকেসি সভা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে তথ্য অধিকার আইন নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এডভান্সিং একাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সী থ্রো দ্যা রাইট অব ইনফরমেশন প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব। পঞ্চগড় জেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফ সাইফুল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। অ্যাডভোকেসি সভায় তথ্য অধিকার আইন ও রিইব পঞ্চগড়’র চলমান কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন রিইব’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান। সভায় পঞ্চগড় জেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত