Sunday , 22 February 2026 | [bangla_date]

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গোলাম মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রী সারমিন আক্তার সাথীর (২৯) বিরুদ্ধে। গতকাল রোববার ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত স্বামী মোস্তফাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাথীকে আটক করে থানায় নিয়ে এসেছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে পঞ্চগড় সদর থানায় রয়েছেন।
আহত স্বামী মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও দিনমুজুর।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে মোস্তফা ও সাথীর বিয়ে হয়। বিবাহিত জীবনে এক মেয়ে সন্তান ও এক ছেলে সন্তান রয়েছে। রোববার ভোর রাতে মোস্তফাসহ বাড়ির সদস্যরা সেহরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। এরই মাঝে ভোর ৬টার দিকে মোস্তফা বাড়ির সদস্যদের ডাকাডাকি শুরু করে। এরপর পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তবে ঘটনার কারণ কি তা পরিবারটি জানাতে পারে নি।
মোস্তফার বাবা সুজাউল হক বলেন, ভোরে ছেলে আমাদের ডাকাডাকি করলে আমরা আমাদের ঘরের দরজা খুলি। এর পর সে তার গোপনাঙ্গ হাতে নিয়ে রক্তাক্ত অবস্থায় লুঙ্গি তুলে আমাদের দেখায়। একই সাথে পুরুষাঙ্গ বৌমা কেটে দিয়েছে বলে আমাদের বলে। আমরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে নিলে তাকে রংপুরে পাঠায় চিকিৎসক। আমার ছেলের সাথে এমন ঘটনায় আমি বিচার চাই।
মোস্তফার ছোট ভাই মুন্না হাসান বলেন, আমরা জেনেছি শনিবার আমার ভাতিজির মাধ্যমে (আটক সাথীর মেয়ে) দোকান থেকে ব্লেট কিনে আনে। সেই ব্লেট দিয়ে আমার ভাইকে শেষ করে দিয়েছে। ঘটনার পর আমরা ব্লেটটি রক্তাক্ত বিছানার নিচে পেয়েছি। আর যেন কোন পরিবারে এমন ঘটনা না ঘটে এবং কেউ এমন ঘটনা ঘটানোর সাহস যেন না পায় সে দিক বিবেচনা করে আমরা এর সুষ্ঠু ও কঠিন বিচার দাবি করছি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীকে জিজ্ঞাসাবাদে কোন কথা বলছেন না। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিশু ধর্ষন মামলার আসামীসহ দুই জন গ্রেপ্তার

জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর লভ্যাংশের অর্থ বিতরণ

পঞ্চগড়ে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে বাড়িতে পৌছে দেয়া হল অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

পঞ্চগড়ে তিনটি মামলা দায়ের বিএনপি-জামায়াতের ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২৬জন

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

দূর্গাপূজা উপলক্ষে সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আসলামের শাড়ী৷ লুঙ্গি ও নদগ অর্থ বিতরন।।

ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ আটক

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক ফলোআপ মিটিং

আমি এখানে শাসন করতে আসিনি আমি এসেছি সেবা করার জন্য- সংসদ সদস্য পিনাক চৌধুরী

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান