Tuesday , 3 February 2026 | [bangla_date]

পঞ্চগড় জেলা কারাগারে ৩৫৬ বন্দির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন ১৮ জন

পঞ্চগড় প্রতিনিধি॥আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন। ভোটারদের মধ্যে দুইজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। ভোটারদের সবাই পুরুষ। এছাড়া জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন। পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। বাকিরা সবাই হাজতি। কারাগারে বর্তমানে ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিক আছেন। জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে এবার ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এছাড়া কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলায় ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গম ও ভুট্টা চাষে জমি তৈরির কাজে ব্যস্ত কৃষকরা

রোটারী ক্লাব অব দিনাজপুর বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

চিরিরবন্দরে ২ কোটি টাকার নবনির্মিত বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে ফাটল

ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রূতার জেরে স্টিফান খুন !

বীরগঞ্জে টিসিবি পণ্যের বিতরণ উদ্বোধন

ঠাকুরগাঁও মুক্ত দিবসে মোমবাতী প্রজ্জ্বলন,ফুল দিয়ে শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মার্কেটিং অফিসারের কারসাজিতে বিপাকে ডিলার !

দিনাজপুরে উদ্যোক্তা মেলায় উপচেপড়া ভীড় এ কেমন পিঠা, যার নাম ও স্বাদের লোভে আটকা পড়ছেন মেলায় আসা দর্শনার্থীরা

দিনাজপুর পৌর আওয়ামী লীগের জরুরী যৌথ সভা

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ