Friday , 6 February 2026 | [bangla_date]

পঞ্চগড় সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো আটক করে বিজিবি। এ সকল গরুর বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৫/১০-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী এলাকায় ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন ওই ছয়টি গরু আটক করে। আটক হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নির্বাচন শেষে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজির চাল বিতরণের সচ্ছল পরিবারকে সুবিধা দিতে গিয়ে তালিকা থেকে বাদ পড়েছে অনেক অসচ্ছল অসহায় পরিবার

বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে ইঁদুর মারা  গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক সেমিনার

বিরামপুরে আদিবাসীদের মানববন্ধন

খানসামায় মুদি দোকানে আগুন, দোকানদার অগ্নিদগ্ধে নিহত

হত্যা মামলার ৩ আসামীকে পীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্্যাব

কর্মজীবী নারী সম্পর্কে জামায়াতের আমিরের অশ্লীল মন্তব্যের প্রতিবাদে বোচাগঞ্জে ঝাড়ু মিছিল করেছে সচেতন নারী সমাজ

১ আগস্ট দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না

১ আগস্ট দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না