Friday , 20 February 2026 | [bangla_date]

পার্বতীপুরের বিপ্লবী আখতার বাঁচতে চায়—সহযোগিতার আহ্বান

মাহামুদুল হাসান মারুফ : পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোপাকল ডাঙ্গাপাড়া গ্রামের এক মেধাবী তরুণী মোছাঃ বিপ্লবী আখতার বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।
তিনি নূরুল হুদা হাই স্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। যে সময়ে তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই সময়ে তাকে লড়তে হচ্ছে কঠিন এই মরণব্যাধির সাথে। বর্তমানে তিনি রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে চিকিৎসা চলায় তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তার পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন পার করছে।

বিপ্লবী আখতারের পিতা মোঃ বিপ্লব আলী পেশায় একজন রাজমিস্ত্রি। সীমিত আয়ে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের আহ্বান, সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো এই তরুণীর জীবন বাঁচানো সম্ভব। সকলের সামান্য সহযোগিতাই তার জন্য হতে পারে নতুন করে বাঁচার আশার আলো।

বিপ্লবী আখতার বলেন, আমি বাঁচতে চাই। আমি আবার সুস্থ হয়ে পড়াশোনা করতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। কিন্তু এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল। সবার কাছে আমার একটাই অনুরোধ আমাকে একটু সাহায্য করুন, আমি নতুন করে বাঁচার সুযোগ পেতে চাই।

বিপ্লবী আখতারের বাবা বিপ্লব আলী বলেন, আমি একজন সাধারণ রাজমিস্ত্রি। আমার সামান্য আয় দিয়ে এত বড় রোগের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। মেয়েটাকে বাঁচাতে আমি সবার কাছে সাহায্যের আবেদন করছি। আপনারা যদি একটু করে এগিয়ে আসেন, তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে।

যোগাযোগ: মোঃ বিপ্লব আলী (পিতা)- 01746888985
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01733-099888
নগদ: 01314-582369

সবাইকে অনুরোধ, মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসুন এবং পোস্টটি শেয়ার করে একটি প্রাণ বাঁচাতে সহায়তা করুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

রাণীশংকৈলে অযতনে অবহেলায় পড়ে আছে কোটি টাকার ভবন

আমার দেশ প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলায় অনুষ্ঠিত

পঞ্চগড়ে স্কুলের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদ উদ্ধার, সেনা অভিযানে আটক মাদক ব্যবসায়ী

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

ঘোড়াঘাটে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বন্ধুর ডাকে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো আসাদুল

পঞ্চপড়ে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশেষ সাধারণ সভা