Saturday , 28 February 2026 | [bangla_date]

পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহামুদুল হাসান মারুফ পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মত নির্বাচনে অংশগ্রহণের পর এক বছরে পদার্পণ করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে সামনে রেখে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার বাদ আছর ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াতুন কবির চৌধুরী, সিনিয়র আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক, জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটি, মোঃ জোবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা, যুবশক্তির আহবায়ক রশিদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান, শ্রমিক শক্তির আহবায়ক মোকছেদুল ইসলাম ও সদস্য সচিব সোহেল ইসলাম, ছাত্র শক্তির আহবায়ক মাহফুজুল ইসলাম ও যুগ্ন সদস্য সচিব মাহামুদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের সামগ্রিক উন্নয়নে দলীয় ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জু’য়া খেলার সরঞ্জামসহ আ’টক ৬

শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দির উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন চেম্বারের পরিচালক

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি ২ দিন বন্ধ

বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক গানের জন্য শিল্পী প্রয়োজন

কাহারোলের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মালেক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

অরবিন্দ শিশু হাসপাতালের প্রথম নির্বাহী কমিটির সভায় চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সংবর্ধনা

তেঁতুলিয়ায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন