Monday , 16 February 2026 | [bangla_date]

পার্বতীপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্দ্রাপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিজান বাবু (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান বাবু উপজেলার মন্মথপুর মাঝাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে থেকে একটি ইটবোঝাই ট্রাক্টরে ইট ওঠানামার কাজ করছিলেন মিজান বাবু। বিকেল ৩টার দিকে চন্দ্রাপুর এলাকায় অবস্থিত স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে ট্রাক্টরটি প্রবেশের সময় তিনি ট্রাক্টরে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্বতীপুরের ল্যাম্প হাসপাতালে নেন। হাসপাতাল কর্তৃ পক্ষ তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, নিহত মিজান বাবুর ভাই গাড়িটি চালাচ্ছিলেন। ট্রাক্টরের পেছন দিক থেকে ওঠার সময় মিজান বাবু অসাবধানতাবশত পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলায় নবরূপীর শিল্পীরা দর্শক শ্রোতাদের মাতিয়েছে

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ১৮ মাস বেতন না পাওয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি !

বাংলাদেশের উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধীদের বুকটা ফাইট্টা যায় -নৌপরিবহন প্রতিমন্ত্রী

চিরিরবন্দরে শীতবস্ত্র বিতরণ

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি, কমেছে দাম

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি