Wednesday , 4 February 2026 | [bangla_date]

ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কার্ড দেন—হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এ এলাকার মানুষ চাঁদাবাজিতে অতীষ্ট। আগে দিতে হতো ১০০ টাকা এখন দিতে হয় ৩০০টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে বাড়ীতে ভয়ে বসে থাকে।
তিনি বলেন, বাংলাদেশ এখন স্পষ্টত দুইভাগে বিভক্ত। এক পক্ষ ভারতীয় গোলামী করার জন্য অপেক্ষা করছে আর এক পক্ষ আজাদীর আকন্ঠে ডুবে আছে, এক পক্ষ হাদী ভাইকে গিনিপিগ বলছে আর সারাদেশের মানুষ হাদী হতে চাইছে। এক পক্ষ চাদাবাজীতে লিপ্ত এবং আরেক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নুতন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগনের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কার্ড দেন।
সোমবার জেলার পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দিনাজপুর-৫(পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের ১১দলীয় জোট সমর্থিত প্রার্থী এনসিপি’র নির্বাচনী পথযাত্রায় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, এ অঞ্চলে পাথরখনি, কয়লা খনি ও তাপবিদ্যুত কেন্দ্র থাকা সত্বেও সাধারন মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। মানুষের কর্মসংস্থান হয়নি। শ্রমিকদের ভাগ্যের কোন কোন পরিবর্তন হয়নাই। হাসিনা সরকারের লুটেরা বছরের পর বছর সম্পদ লুট করেছে। তিনি বলেন, এ অঞ্চলের বড় সমস্যা মাদক। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানদের নিজেদের অপকর্মে যুক্ত করে,মাদকে ডুবিয়ে ,জীবন ধ্বংস করে দিয়েছে। দিনাজপুরবাসী এখন সময় এসেছে পরিবর্তনের। ১২ফেব্রুয়ারীর নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। আপনাদের বেছে নিতে হবে চাঁদাবাজী, লুটতরাজ, মাদক নাকি- দেশ পরিবর্তন।
নির্বাচনী সমাবেশে এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি যদি আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। যাদের কারণে দেশের মানুষ নির্যাতিত ও বঞ্চিত হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। সজীব ভূইয়া হুশিয়ার করে দিয়ে বলেন, বিকল্প পন্থায় কেউ যদি ক্ষমতায় আসার পায়তারা করে তা হলে হাসিনার মত তাদেরও দিল্লীতে পাঠিয়ে দেওয়া হবে। দিল্লির সবুজ সংকেতে ফ্যাসিস্টরা দেশে ক্ষমতা দখলের চেষ্টা করছে। দেশের মানুষ তাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত।
তিনি বলেন, আমরা, ১১দলীয় জোট, সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পরিবর্তনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
পথযাত্রা অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর-৫ আসনের এনসিপি প্রার্থী ডাঃ আব্দুল আহাদ পার্বতীপুর ও ফুলবাড়ী বাসীর উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
সমাবেমে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা মোঃ আনোয়ার হোসেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নবনির্বাচীত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে -রমেশ চন্দ্র সেন

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

বীরগঞ্জে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের আয়োজনে ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পবিত্র রমজানের শুভেচ্ছা স্বরুপ বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা