Monday , 16 February 2026 | [bangla_date]

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা

লক্ষ্য-হতে হবে দক্ষ’-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে দিনাজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য চাকরি মেলা।এসেট প্রজেক্ট ও বিশ^ব্যাংকের সহযোগিতায় এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসেট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক ডাঃ মেহবুবা সাঈদ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান। দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ ড. কহিনূর বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের উপ-সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ল্যাম্ব লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের অধ্যক্ষ স্মিতা হাসদা,টিএমএসএস নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রীতা রাণী পাল, ল্যাম্ব নার্সিং মিডওয়াইফারী ইন্সটিটিউটের অধ্যক্ষ লিপিকা জেসিন্ত মধু, হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ, চেকআপ ডায়াগনষ্টিক সেন্টার ও হসপিটালের মোঃ সাইফুর রহমান,দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রুৎমির, নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেঞ্জামিন দাস প্রমুখ। চাকরি মেলায় ৮টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেয়া হয়। নার্সিং সম্পন্ন করা শতাধিক চাকরি প্রত্যাশী এতে তাদের সিভি জমা দেন এবং তাৎক্ষনিক ভাইভার মাধ্যমে চাকুরি প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দিনাজপুর নার্সিং কলেজের পক্ষ থেকে এ ধরনের মেলা আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দেশের বেকার সমস্যা দূরীভুতসহ মানুষের উপকার হবে। এ ধরনের উদ্যোগে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। উল্লেখ্য, দিনাজপুর নার্সিং কলেজ দিনাজপুরের মানুষের মাঝে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বের হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, রোহিঙ্গা ক্যাম্পসহ বিশে^র নানা স্থানে চাকরির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত