Tuesday , 10 February 2026 | [bangla_date]

বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই দুর্নীতি করতে দেয়া হবে না : ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।
সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরাহিমপুরের মাহমুদপুর শান্তির মোড় এলাকায় এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সেবা করার সুযোগ পাব। আর যদি আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে আপনাদের পাশে নিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে এলাকার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। এ দেশ আমাদের সবার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট বলেন, নদী শাসন, অবকাঠামো উন্নয়ন বলেন, সব কিছুর উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাহলে আমাদের দলের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী ১০হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও এনজিও থেকে নেয়া ঋণ মওকুফ করে দেয়া হবে।কৃষকদেরকে স্বাবলম্বী হতে কৃষক কার্ডে দেয়া হবে। মায়েদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে। পরিবারে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে। তাছাড়া বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থেকে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় সকল প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। প্রচার প্রচারণার অংশ হিসেবে তিনি ভবানীপুর মুন্সিপাড়া, মন্ডলপাড়া, মীরপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিষিদ্ধ যানবাহন ও অটোরিকশায় অতিষ্ঠ বীরগঞ্জবাসী

হাকিমপুরে ধানের ক্ষেতে দুটি মর্টারশেল উদ্ধার

আটোয়ারীতে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

বড়পুকুরিয়া খনির নতুন ফেজে কাজ শুরু করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে বজ্রপাত নিরোধক তিন হাজার তাল গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত