Tuesday , 3 February 2026 | [bangla_date]

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক —–নির্বাচনী পথসভায় ডাঃ জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক। বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে রাজনীতি করে।
শনিবার রাত ৯টার দিকে দিনাজপুরের বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরও বলেন, “বিএনপি তো সেই দল- একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে জানে। বিএনপি অগ্রগতি, উন্নয়ন, আগামীর কথা চিন্তা করে রাজনীতি করে। সেই জন্য বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে ২২ ডিসেম্বর ’২৩-এর জুলাইয়ে। নতুন ৫ আগস্টের পরে নয়। কাজেই যারা কথা বলেন, যারা আমাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন, তাদেরকে বলবো- আয়নায় চেহারা দেখুন, তারপর কথা বলুন। খালি কথার ফুলঝুরি দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না। সুন্নতি লেবাস পড়েন, কিন্তু সত্য কথা বলেন না- খালি মোনাফেকের মতো কথা বলেন।”
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপি সত্যের মুখোমুখি হতে চায়। বিএনপি সত্যকে ধারণ করতে চায়। বিএনপি আধুনিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আমরা বলবো, কোনো অবস্থাতেই জনগণের প্রতি আস্থা রাখুন- ১২ ফেব্রুয়ারি তারা কাদেরকে দেশ সেবার সুযোগ দিবে।”
তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ভেস্তে দিবে। জনগণ আজ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে। কাজেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই নির্বাচনকে, জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন,ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূর নয়- যেই দিন জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের রায় নিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সারোয়ার হোসেন এবং আব্দুল হাকিম দুলু প্রমুখ। এ সময় সহস্রাধিক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে তীব্র গরমে ৭০০ মুরগির মৃত্যু \ দুশ্চিন্তায় খামারিরা

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০টি স্কুলের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

রাণীশংকৈলে ক্লিনিক ও ডায়াগনিষ্ট সেন্টারে জরিমানা

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ  গেলো শিক্ষক তারেকের

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ গেলো শিক্ষক তারেকের

কাহারোলে জমে উঠেছে কোরবানির প-শু বেচা-কেনার হাট

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পীরগঞ্জে হতদরিদ্র ১০০ নারী-পুরুষকে কম্বল দিল শুভসংঘ

কাহারোলে কুমার পাড়ার ব্রীজটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত