Sunday , 8 February 2026 | [bangla_date]

বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

৭ ফেব্রুয়ারি সাড়ে ১১টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম নিউমেরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা প্রদানের অপতৎপরতা বন্ধ ও আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের বদলি, দমন-পীড়ন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্টির জেলা সম্পাদক কমরেড আকতার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু ও জেলা কমিটির সদস্য রাসেল শাহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড মনিরুজ্জামান মুনির।
সভায় বক্তাগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তেই অন্তর্র্বতী সরকার চট্টগ্রাম সমুদ্র বন্দরের প্রধান কন্টেইনার টার্মিনাল তথা নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে বিনাটেন্ডারে দীর্ঘমেয়াদি ইজারায় ছেড়ে দেয়ার তোড়জোড় চালাচ্ছে। ইতিমধ্যে ডঃ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বতী সরকার জনমত উপেক্ষা করে তড়িঘড়ি করে জাতীয় স্বার্থ বিরোধী শর্তে চট্টগ্রামের লালদিয়ার চর কন্টেইনার টার্মিনাল ও ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা প্রদান করেন।
বক্তাগণ বলেন, এই বন্দর দিয়েই দেশের বৈদেশিক বাণিজ্যের তথা আমদানি-রপ্তানির ৯০ শতাংশই সম্পন্ন হয়। তাই, চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের ‘হৃৎপিন্ড’ বলা হয়। চট্টগ্রাম নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সবচেয়ে লাভজনক এবং স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক ভারী যন্ত্রপাতি সজ্জিত। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর প্রধান স্থাপনার ঠিক লাগোয়া হচ্ছে এনসিটি টার্মিনাল। ফলে এটি ভূ-রাজনৈতিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবস্থান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমিউনিটি পর্যায়ে নারীর ভুমি অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিমের জন্য ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন ইসহাক চৌধুরী

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হল না আদিত্যের

দিনাজপুরে নকল কসমেটিক্স বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা

পঞ্চগড়ে ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেষ বলে ছক্কা মেরেও হার চট্টগ্রামের, চ্যাম্পিয়ন রিয়াদের খুলনা

বিরলে বৃক্ষরোপন কর্মসূচি’র শুভ উদ্বোধন

বোচাগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে উদ্ধার হল ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্রের লাশ

বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শেয়ারিং মিটিং